ভিশন ও মিশন
ভিশন
প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রেখে একটি সহনশীল, পুষ্টিসমৃদ্ধ ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা যেখানে টেকসই ও বিজ্ঞানভিত্তিক প্রাণিসম্পদ উন্নয়নের মাধ্যমে নিরাপদ খাদ্য, কর্মসংস্থান এবং মানবিক মর্যাদা নিশ্চিত হবে।
মিশন
প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের জন্য অন্তর্ভুক্তিমূলক, মানসম্মত ও টেকসই প্রাণিসম্পদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা;
দেশীয় প্রজাতির প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা;
বিনামূল্যে ও স্বল্পমূল্যে ভেটেনারি সেবা, টিকাদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের মাধ্যমে প্রাণিসম্পদের মৃত্যুহার হ্রাস করা;
খামারিদের আধুনিক খামার ব্যবস্থাপনা, বায়োসিকিউরিটি, পুষ্টি ব্যবস্থাপনা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা;
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে ইতিবাচক অবদান রাখা;
সরকারি সংস্থা, উন্নয়ন অংশীদার, গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে একটি কার্যকর ও টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন মডেল প্রতিষ্ঠা করা;
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (SDGs)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রমাণভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা।