আমাদের সম্পর্কে

হিউম্যান মিশন একটি সমাজকল্যাণমূলক ও উন্নয়নধর্মী বেসরকারি প্রতিষ্ঠান, যা ২০০৮ সালে প্রতিষ্ঠিত এবং Joint Stock (RJSC) কর্তৃক যথাযথভাবে নিবন্ধিত। প্রতিষ্ঠানটি দারিদ্র্য বিমোচন, মানব উন্নয়ন, প্রাণিসম্পদ উন্নয়ন এবং টেকসই জীবিকায়ন নিশ্চিতকরণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

বাংলাদেশের প্রেক্ষাপটে দেশীয় প্রজাতির হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া ও মহিষ জলবায়ু পরিবর্তন, রোগব্যাধি, অপরিকল্পিত সংকরায়ন ও সচেতনতার অভাবে ক্রমান্বয়ে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এই বাস্তবতায় হিউম্যান মিশন দেশের প্রাণিসম্পদ খাতের জেনেটিক সম্পদ সংরক্ষণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রান্তিক খামারিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে সমন্বিত ও টেকসই কার্যক্রম বাস্তবায়ন করে থাকে।

প্রতিষ্ঠানটি সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং কমিউনিটি পর্যায়ের অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জরিপ, খামারি নির্বাচন, প্রশিক্ষণ, সচেতনতামূলক কর্মসূচি, বিনামূল্যে ভেটেরিনারি স্বাস্থ্যসেবা প্রদান এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

হিউম্যান মিশন বিশ্বাস করে, মানুষ, প্রাণী ও পরিবেশের সমন্বিত উন্নয়নই টেকসই ভবিষ্যতের মূল ভিত্তি। এই বিশ্বাসকে সামনে রেখে প্রতিষ্ঠানটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার মাধ্যমে একটি মানবিক, নিরাপদ ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চেয়ারম্যান
মোঃ শহিদুল ইসলাম
ভাইস চেয়ারম্যান
মোঃ কবির হোসেন মিয়া
নির্বাহী পরিচালক
আরমান ভুঁইয়া
সিটিজেন চার্টার
গুরুত্বপূর্ণ লিংক
ক্যালেণ্ডার
হটলাইন
জাতীয় সংগীত
সামাজিক যোগাযোগ
ইনোভেশন কর্নার
জরুরি হেল্পলাইন নম্বর