আমাদের কার্যক্রম
হিউম্যান মিশন দেশের প্রাণিসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও টেকসই জীবিকায়ন নিশ্চিতকরণের লক্ষ্যে সমন্বিত ও মাঠভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। আমাদের প্রধান কার্যক্রমসমূহ নিম্নরূপ-
১. দেশীয় প্রাণিসম্পদ সংরক্ষণ ও উন্নয়ন
দেশীয় প্রজাতির হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া ও মহিষের জেনেটিক বৈচিত্র্য সংরক্ষণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বিলুপ্তির ঝুঁকি হ্রাসে মাঠ পর্যায়ে পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়ন।
২. বিনামূল্যে ভেটেরিনারি স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ
প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের জন্য রোগ নির্ণয়, চিকিৎসা, টিকাদান, কৃমিনাশক ও ভিটামিন জাতীয় নিবন্ধিত ভেটেরিনারি ঔষধ বিনামূল্যে বিতরণের মাধ্যমে পশুস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ।
৩. খামারি প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি
আধুনিক ও বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও হাতে-কলমে পরামর্শ প্রদান।
৪. সচেতনতামূলক ও সামাজিক উদ্বুদ্ধকরণ কার্যক্রম
প্রাণিসম্পদ সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত পালন পদ্ধতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব চর্চা বিষয়ে মাঠ পর্যায়ে সভা, উঠান বৈঠক ও ক্যাম্পেইন পরিচালনা।
৫. জরিপ, গবেষণা ও তথ্যভিত্তিক পরিকল্পনা
এলাকাভিত্তিক জরিপ ও তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত চাহিদা নিরূপণ, কার্যক্রম পরিকল্পনা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদান।
৬. টেকসই জীবিকায়ন ও আয়বর্ধক উদ্যোগ
প্রাণিসম্পদভিত্তিক আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য হ্রাসে অবদান রাখা।
৭. সরকারি ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়
প্রাণিসম্পদ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রমের গুণগত মান ও ব্যাপ্তি বৃদ্ধি।